বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ এ ১০:২১ AM

ভবিষ্যৎ পরিকল্পনা

কন্টেন্ট: পাতা

বাড়ী বাড়ী পরিদর্শনের মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া অব্যাহত রাখা, মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে ময়মনসিংহ বিভাগে প্রতিমাসে ৭২৭১টি স্যাটেলাইট ক্লিনিক আয়োজন, ইমারজেন্সী অবসট্রেটিক কেয়ার সহ মোট ১০ টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ৩৪ টি স্বাস্থ্য কমপ্লেক্সের এমসিএইচ-এফপি ইউনিট, ৭৭ টি উপ স্বাস্থ্য কেন্দ্র (আর ডি), ১১০৫ টি কমিউনিটি ক্লিনিক এবং ২৪০ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্যে ১৩১ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ডেলিভারীসহ পরিবার পরিকল্পনা, মা ও শিশু এবং প্রজনন স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও সেবা প্রাপ্তি নিশ্চিত করা, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সকল সেবা কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্ণার চালু করা, নববিবাহিত ও এক সন্তানের দম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, পুষ্টি, প্রজনন স্বাস্থ্য ও জন্মবিরতিকরণ বিষয়ে উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা, ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য বিষয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্য চিত্র, ইত্যাদি প্রচার ও প্রদর্শন করা, পরিবার পরিকল্পনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে একটি কার্যকরী মনিটরিং এবং সুপারভিশন ব্যবস্থা নিশ্চিত করা এবং মাঠ পর্যায়ে জনবল নিয়োগ প্রক্রিয়া দ্রুত সর্ম্পন্ন করা।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন